সাইকেল চুরি হোওয়াতে থানায় বিক্ষোভ প্রদর্শন ছাত্রদের

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৬ অক্টোবর || জোলাইবাড়ীতে স্কুল ছাত্রের সাইকেল চুরির হোওয়াতে থানায় বিক্ষোভ প্রদর্শন করলো ছাত্ররা। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী এম এম গার্লস স্কুল সংলগ্ন এলাকা থেকে স্কুল পড়ুয়া ছাত্রদের বাইসাইকেল চুরি করে নিয়ে যায় চোরের দল। একইসাথে তিন জনের সাইকেল চুরি হয়েছে বলে অভিযোগ। এরইমধ্যে এক যুবকে সাইকেল সহ আটক করলো ছাত্ররা। ছাত্ররা জানায়, যুবকটি সাইকেল চোরের কাছ থেকে সাইকেল ক্রয় করেছে। সকলে সাইকেল চোরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে জোলাইবাড়ী ফাঁড়ী থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ যাতে করে দ্রুততার সহিত চুরি কান্ডে জরিতদের আটক করে শাস্তি প্রদান করে তারই দাবি করলো ছাত্ররা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*