বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১২ অক্টোবর || শান্তিরবাজার সুগারমিল এলাকায় একটি দোকানে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাত্রিবেলায় শান্তিরবাজার সুগারমিল এলাকায় একটি মুদি দোকানের টিনের ছাউনি কেটে দোকানে প্রবেশ করে চুরি সংগঠীত করে নিশকুটম্বের দল। বৃহস্পতিবার সকালবেলা দোকান খুলে চুরির বিষয়টি জানতে পারে দোকানের মালিক। দোকানের মালিক সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান, এই চুরিকান্ডে ৩৫ থেকে ৪০ হাজার টাকার জিনিষপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। যার মধ্যে বেশিরভাগ সিগারেট চুরি করে নিয়ে যায় চোরের দল। দোকানের মালিক জানান, আগেও একবার এই দোকানে চুরি হয়েছিলো। চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। ফের বুধবার রাতেও পুনরায় চুরি সংগঠিত করা হয়। এই দোকানটি শান্তিরবাজার থানা থেকে ঢিলছোড়া দুরত্বে অবস্থিত। তাসত্বেও এইভাবে চুরি হোওয়াতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। শান্তিরবাজার থানার ওসির অক্ষমতার ফলে এইধরনের চুরি সংগঠীত করে যাচ্ছে নিশিকুটম্বের দল এমনাট দাবী অভিজ্ঞমহলের। পূজার মরশুমে এইধরনের চুরি সংগঠীত হোওয়াতে আতঙ্ক বিরাজ করছে শান্তিরবাজার শহরের ব্যবসায়ীদের মধ্যে।
