সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ অক্টোবর || ফের রেল লাইনে কাটা পড়ে মৃত্যু হল ৩০ উর্ধ্ব এক মহিলার।ঘটনা তৃষা বাড়ির রেলস্টেশনের রেল গেটের পাশে। যদিও মৃত মহিলার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনায় জানা যায়, বিকেল ৩টা ৪১ মিনিট নাগাদ শিলচর-আগরতলা গামী ট্রেনের চাকায় পিষ্ট হয়ে যায় এক গৃহবধূ। সঙ্গে সঙ্গে খবর যায় ত্রিশাবাড়িস্থিত রেল পুলিশের কাছে। সঙ্গে সঙ্গেই রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সততা পায় এবং দীর্ঘক্ষণ এই মৃত মহিলার পরিচয় খোঁজার চেষ্টা করে। পরবর্তী সময়ে সেখান থেকে খন্ড বিখন্ড মৃতদেহটি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের নিয়ে আসা হয়। হাসপাতালের মর্গে বর্তমানে মৃতদেহটি রয়েছে। তবে রেল পুলিশ মৃতদেহটির অর্থাৎ মৃত মহিলার পরিচয় খোঁজার চেষ্টা করছে বলে জানা যায়। তবে কি কারণে তার মৃত্যু বা কোন জায়গা থেকে মহিলাটি এসেছে কিছুই বোঝা যাচ্ছে না। সেকি আত্মহত্যা করতে চেয়েছে নাকি রেল থেকে পড়ে গিয়েছে সেটাও তদন্তক্রমেই বেরিয়ে আসবে বলে জানায় রেল পুলিশ।
