আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর || রাজ্যের যুবক-যুবতীদের কর্মসংস্থানের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। অনুরূপ কর্মসূচি চলছে ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও। বৃহস্পতিবার টিআইডিসি’র উদ্যোগে রাজধানীর হাঁপানিয়াস্থিত কনফারেন্স হলে উৎসাহী উদ্যগীদের নিয়ে আয়োজিত একটি কর্মশালায় একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, অভিনব এই উদ্যোগে শতাধিক কর্মসংস্থানমুখী যুবক যুবতী অংশ গ্রহণ করেন।
এদিনের এই কর্মশালায় মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন টিআইডিসি’র চেয়ারম্যান নবাদল বণিক, বিশিষ্ট উদ্যোগী রতন দেবনাথ সহ অন্যান্যরা।
