আগরতলা শহরে ফের ৩টি পাব্লিক টয়লেট জনগণের উদ্দেশ্যে উদ্বোধন করলেন মেয়র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর || আগরতলা পুর নিগমের উদ্যোগে আগরতলা শহরবাসীর সুবিধার জন্য আগরতলা শহরের বিভিন্ন জায়গায় পাব্লিক টয়লেট তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার রাধানগরে এরকম দুটি এবং রাধানগর কাঠালতলীতে একটি পাব্লিক টয়লেট জনগণের উদ্দেশ্যে উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর  সান্তনা সাহা সহ অন্যান্যরা।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে জনগণের জন্য সবগুলি পাব্লিক টয়লেট খুলে দেওয়া হয়। প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে একটি করে টয়লেট তৈরি করা হচ্ছে।
এদিন মেয়র বলেন, আগরতলা পুর নিগম এলাকায় যেখানে প্রয়োজন সেখানেই এ ধরণের পাব্লিক টয়লেট তৈরি করা হচ্ছে। স্বচ্ছ ভারত মিশনের অন্তর্ভুক্ত  হিসেবে এরকম টয়লেট তৈরি করা হচ্ছে। শহরের কোন জায়গায় যেন কাঁচা পায়খানা না থাকে এজন্য এরকম ব্যবস্থা করা হচ্ছে। পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখার জন্য এ ব্যবস্থা বলেও জানান মেয়র।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*