আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর || গত ১১ই অক্টোবর (বুধবার) রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে নাগিছড়ায় মাছ পরিবহন ইয়ার্ডের উদ্বোধন হয়। আগামী ১৪ই অক্টোবর তার আনুষ্ঠানিক পথচলা শুরু হবে। এ বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার রাজধানীর বটতলা ও মহারাজগঞ্জ মৎস্য ব্যবসায়িকদের নিয়ে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
মেয়র বলেন, আগরতলা শহরকে যানজট মুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে মাছ বোঝাই গাড়িগুলিকে একটি সঠিক ব্যবস্থাপনায় নিয়ে আসার লক্ষ্যে নাগিছড়ায় গড়ে তোলা হয়েছে ফিস ট্রানসিপমেন্ট ইয়ার্ড।
