প্রথমবারের মতো ত্রিপুরায় টিএসআর বাহিনীতে যুক্ত হলেন মহিলা কর্মীরা, পাসিং আউট প্যারেডে মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর || এই প্রথমবারের মতো ত্রিপুরায় টিএসআর বাহিনীতে যুক্ত হলেন মহিলা কর্মীরা। শুক্রবার রাজধানীর নরসিংগড়স্থিত কে টি ডি এস পুলিশ ট্রেনিং একাডেমিতে আয়োজিত হয় পাসিং আউট প্যারেড। এদিন রাজ্যের গর্বের টি এস আর (আই আর) বাহিনীতে নবনিযুক্ত পুরুষ, মহিলা এবং হাবিলদার ইঞ্জিন ফিটার কর্মীদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়। এদিন এই পাসিং আউট প্যারেডে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি সুদৃশ্য প্যারেডের সেলামি গ্রহণ করেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আজ আমাদের রাজ্যের জন্য খুবই গর্বের একটি দিন। এই প্রথমবারের মতো ত্রিপুরায় টিএসআর বাহিনীতে যুক্ত হলেন মহিলা কর্মীরা। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস, দীর্ঘ প্রশিক্ষণ শেষে অর্জন করা সফলতা নিয়ে সততা এবং নিষ্ঠার সাথে জনগণের সেবায় নিজেদের দায়িত্ব পালন করবেন এই নবনিযুক্ত কর্মীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*