জিবি বাজার এলাকার রাস্তা প্রসস্ত সহ বাজার এলাকা সৌন্দর্যায়নের কাজ পরিদর্শনে গেলেন মেয়র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর || শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে, বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো তৈরিতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে আগরতলা পুর নিগম। ইতিমধ্যেই রাজধানীর জিবি বাজার এলাকার রাস্তা প্রসস্ত সহ বাজার এলাকা সৌন্দর্যায়নের কাজ চলছে। এজন্য জিবি বাজার থেকে এসডিও চৌমুহনী পর্যন্ত রাস্তা প্রশস্ত করতে জিবি বাজারের কিছু দোকান উচ্ছেদ করতে হয়। সেই সব ব্যবসায়ীদের পুনর্বাসন দিতে পাশাপাশি জিবি বাজারকে আরও বড় আকারে সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। শুক্রবার এই কাজের গতি সরজমিনে দেখতে পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন মেয়রের এই পরিদর্শনকালে সঙ্গে ছিলেন কর্পোরেটর জয়া ধানোক, এলাকার বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত সহ বাজারের ব্যবসায়িকগণ।
এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মেয়র বলেন, সবটাই সম্ভব হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার উদার মানসিকতার ফলে। তিনি বলেন, আগের সরকার দল এবং পার্টি অফিসের স্বার্থে কাজ করতো। ছিল আন্তরিকতার অভাব। কিন্তু বর্তমান সরকার মানুষের স্বার্থে কাজ করে। এর ফলেই গড়ে উঠছে নতুন নতুন সুবিধা, নতুন রূপে সেজে উঠছে শহর আগরতলা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*