ছোট্ট ছোট্ট দুইটি অবুঝ শিশু সন্তানকে ফেলে রেখে পরপুরুষের হাত ধরে পালিয়ে গেলো গৃহবধূ

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৪ নভেম্বর || মা ডাকটি খুবই মধুর। ছোট্টবেলায় সকলে মায়ের আদরে বড় হয়ে থাকে। ১০ মাস ১০ দিন গর্ভে ধারন করে মা শিশু সন্তানকে এই পৃথিবীর বুকে নিয়ে আসে। কিন্তু দেখা গেল সেই মা অবুঝ শিশু সন্তানদের রেখে চলে গেছে। ঘটনার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত রাজাপুর এলাকায়। জানা যায়, রাজাপুর এলাকার বাসিন্দা রনবীর কর্মকারের ও উদয়পুর ফোঁটামাটি এলাকার বাসিন্দা মামন দে ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর দু’জনেই সুখের সংসার করতো। দু’জনের কোলজুরে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান এসেছে। বর্তমান সময়ে ছেলেটির বয়স ৪ বছর ও মেয়েটির বয়স দের বছর। সংসারে কোনো প্রকার অশান্তি না থাকা সত্বেও গৃহবধূ রাজাপুরের এক সেলুনের দোকানের মালিকের সাথে পরকীয়ায় লীপ্ত হয় বলে অভিযোগ। পরকীয়ার জেরে গৃহবধূ ৪ বছরের ছেলে ও দের বছরের মেয়েকে রেখে দিয়ে লক্ষী পূজার দিন রাতে নাগরের হাত ধরে ঘর ছেরে পালিয়ে যায় বলে অভিযোগ। এতে করে ছোট্ট ছোট্ট দুইটি শিশু অসহায় হয়ে পরে। মা’কে কাছে না পেয়ে ছোট্ট শিশু দুইটি কান্নায় ভেঙ্গে পরে। গৃহবধূ নিখোঁজ হবার বিষয়ে থানায় লিখিত ভাবে জানানো হয়েছে। অবশেষে ছোট্ট শিশুদের মুখের দিকে তাকিয়ে শিশুদের মাকে ফিরে পেতে পরিবারের লোকজন সংবাদমাধ্যমের দারস্ত হন। প্রসাশন যেন ছোট্ট শিশুদের মাকে ফিরিয়ে দিতে সাহায্যের হাত বারিয়ে দেয় তারই আবেদন করলো পরিবারের লোকজন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*