বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৪ নভেম্বর || শান্তিরবাজার ভগৎ সিৎ কর্নার এলাকা থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজার থানায় খবর আসে ভগৎ সিং কর্নার এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনীর কর্মী ও শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এলাকার বাসিন্দা মানিক দাসের ছেলে অলক দাস (২৬) নিজ বাসভবনে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। মৃত্যুর সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ। অলক দাসের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।
