আগরতলা প্রেসক্লাব এবং পিয়ারলেস হাসপাতালের মধ্যে মৌ স্বাক্ষর, সাংবাদিকদের চিকিৎসায় থাকছে ছাড়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর || সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের চিকিৎসার জন্য আগরতলা প্রেসক্লাব এবং পিয়ারলেস হাসপাতালের মধ্যে মৌ স্বাক্ষর হলো শনিবার। সাংবাদিক ও তাদের পরিবারের জন্য পিয়ারলেস হাসপাতালে বহির্বিভাগ ও ভর্তি থেকে চিকিৎসা করার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। পরীক্ষা নিরিক্ষার ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে ১৫ শতাংশ। পিয়ারলেস হাসপাতালের কাউন্টার থেকে ঔষধ কিনলেও ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। তাছাড়া কলকাতা বিমানবন্দর থেকে পিয়ারলেস হাসপাতাল পর্যন্ত সর্ব সুবিধা যুক্ত এম্বুলেন্সে রোগীকে বিনা খরচে নিয়ে যাওয়া হবে। চিকিৎসার প্যাকেজএর ক্ষেত্রেও ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। আগে জানিয়ে গেলে হোটেল রেস্ট হাউজে থাকার ক্ষেত্রেও ছাড়ের ব্যবস্থা করবে পিয়ারলেস হাসপাতাল কতৃপক্ষ।
শনিবার আগরতলা প্রেস ক্লাব ও পিয়ারলেস হাসপাতাল এবং বি কে রায় রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় ক্যান্সার সচেতনতা শিবির। সাংবাদিক ও তাদের পরিবারের চিকিৎসার জন্য মৌ স্বাক্ষর করা হয়েছে এদিন। এদিন বেলা ১২টা নাগাদ আগরতলা প্রেস ক্লাবের ত্রিতল হলে অনুষ্ঠানের সূচনা করেন পিয়ারলেস হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্র পাই। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে ও পিয়ারলেস হাসপাতালের মার্কেটিং বিভাগের এসিট্যান্ট জেনেরাল ম্যানেজার অনুপ ভক্ত। অনুষ্ঠানে ক্যান্সার সচেতনতা বিষায়ক আলোচনা করেন কলকাতার পিয়ারলেস হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ শৌভনিক শতপতি, ডাঃ অভিষেক দত্ত ও ডাঃ প্রগতি সিংহল। আলোচনা শেষে এই ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তাররা প্রয়োজনে বিনামূল্যে রোগীদের পরামর্শও দেন।আগরতলা প্রেস ক্লাবে হওয়া এদিনের ক্যান্সার সচেতনতা শিবিরে ৬৭ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিক অংশ নিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*