আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ নভেম্বর ||
আগামী ১২ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দীপাবলি উৎসব ও মেলা। এই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যের বড় বড় কালি মন্দিরগুলো সেজে উঠছে। সোমবার রাজধানীর ইন্দ্রনগরস্থিত সন্তান সংঘ কালিবাড়িতে গিয়ে দেখা গেছে মন্দিরের চারদিক সাজানো হচ্ছে রং তুলির টানে। ইন্দ্রনগর জয় মা সন্তান সংঘ কালিবাড়ি প্রাঙ্গণে হাজার হাজার ভিক্ত আসবে এমনটাই জানায় মন্দির কর্তৃপক্ষ। পাশাপাশি জানান, তিন দিন এই মেলা চলবে। মেলাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসবেন এই মায়ের মন্দিরে বলে জানায় মন্দির কর্তৃপক্ষ।
