আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ নভেম্বর || মঙ্গলবার সারা দেশে সিপিআই’র ডাকে প্যালেসতাইন সংহতি দিবস পালন করা হয়। এদিন আগরতলাতেও প্যালেসতাইন সংহতি দিবস পালন করে সিপিআই। সংহতি সভা থেকে প্যালেসতাইনের উপর জাইয়নবাদী ইসরায়েলর আগ্রাসন এবং গাজা ভুখন্ডে শিশু সহ সাধারণ মানুষকে হত্যার তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে এদিন ইসরায়েলর প্রতি কেন্দ্রীয় সরকারের নরমপন্থী নীতির তীব্র নিন্দা জানানো হয়।
ভারতের জাতীয় মহিলা ফেডারেশন (NFIW) ডাকেও এদিন আগরতলায় প্যালেসতাইন সংহতি দিবস পালন করা হয়।
