বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৮ নভেম্বর || রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পশ্চিম পিলাক সি এস সি শিশুতীর্থ নার্সারি স্কুলের যৌথ উদ্দ্যোগে এলাকার শিশুদের এবং এলাকার লোকজনদের স্বাস্থ্যের দিকে নজর রেখে মেগা হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। বুধবার এই হেলথ ক্যাম্পে বিভিন্ন প্রকারের রোগ নির্নয়ের পাশাপাশি বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তর ও নার্সারির উদ্দ্যোগে আয়োজিত এই মেগা হেলথ ক্যাম্পে দুই শতাধিক লোকজন নিজেদের স্বাস্থ্য পরিক্ষা করান। এদিন এই মেগা হেলথ ক্যাম্পে উপস্থিত ছিলেন রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিফ মেডিকেল অফিসার ডাঃ সুব্রত দাস, নার্সারির চেয়ারম্যান দীপঙ্কর দত্ত, বিশিষ্ট সমাজসেবী তমাল বৈদ্য সহ অন্যান্যরা।
