বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৯ নভেম্বর || লোকজনের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে বুধবার শান্তিরবাজার মহকুমা প্রসাশনের উদ্দ্যোগে মেয়াদ উর্ত্তিন্ন খাবার বাজেয়াপ্ত করতে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, খাদ্য দপ্তরের আধিকারিক মলয় চৌঁধুরী, খাদ্য দপ্তরের কর্মী শিবশঙ্কর মজুমদার, ওজন পরিমাপ দপ্তরের আধিকারিক চুনিলাল গোস্বামী, ফুড সেফটি অফিসার সিরাজ আলী, শান্তিরবাজার থানার এস আই সুজিত সরকার সহ অন্যান্যরা। সকলের উপস্থিততিতে শান্তিরবাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উর্ত্তিন্ন খাবার বাজেয়াপ্ত করা হয়। তার পাশাপাশি বিভিন্ন দোকান থেকে প্লাষ্টিকের কেরিবেগ বাজেয়াপ্ত করা হয়। অপরদিকে যেসকল মুদি দোকানে রেইট চার্ট লাগানো নেই তাদের রেইট চার্ট লাগনোর জন্য পরামর্শ প্রদান করা হয়। যেসকল লোকজন মহকুমা প্রসাশনের আদেশ অমান্য করবে তাদের প্রতি আইনি পদক্ষেপ গ্রহন করা হবে। এই অভিযানের মাধ্যমে শান্তিরবাজার মোটর স্ট্যান্ডে একটি মিষ্টি দোকান থেকে দুইটি ডোমেষ্টিক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান ওজন পরিমাপ দপ্তরের আধিকারিক চুনিলাল গোস্বামী। মহকুমা প্রসাশনের এই ধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে বলে জানান আধিকারিকরা।
