বাইক ও ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক ভাবে নিহত এক যুবক

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২২ নভেম্বর || বুধবার বাইক ও ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক ভাবে নিহত হল এক যুবক। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর ঠাকুরছড়া এলাকার বাসিন্দা অমলনন্দীর সাগর নন্দী নামে ১৯ বছরের এক যুবক টি আর ০৮ ই ৮৪০৯ নাম্বারের বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। ঠাকুরছড়া বাজার এলাকায় জাতীয় সড়কে একটি মালবাহী ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে বাইকে অগ্নিকান্ড ঘটে। এই দূর্ঘটনায় সাগর নন্দীর শরিরের অনেক অংশ পুড়ে যায়। এতে করে সাগর নন্দী মৃত্যুর মুখে ঢলে পরে, পরবর্তী সময় জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত যুবকের পুরে যাওয়া অংশ উদ্ধার করে জোলাইবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। দূর্ঘটনার কিছু সময় পর ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দূর্ঘটনাগ্রস্থ মালবাহী ট্রাকটিকে বাইখোড়া থানায় নিয়ে আসে। এই দূর্ঘটনার সঠিক কারন জানতে ঘটনার তদন্তে নেমেছে বাইখোড়া থানার পুলিশ। এই দূর্ঘটনায় সাগর নন্দীর অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*