বাজারকে যানজট মুক্ত রাখতে বিশেষ পদক্ষেপ অটো চালকদের

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৫ ডিসেম্বর || বাইখোড়া বাজারকে জানজট মুক্ত রাখতে ও দুর্ঘটনা এরাতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করলো অটো চালকরা। বিগতদিনেও বাইখোড়া বাজারকে যানজট মুক্ত রাখতে ও দুর্ঘটনা এরাতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছিলো শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য। উনার প্রচেষ্টায় কিছুদিন সবকিছু ঠিকথাক থাকলেও কোনো এক অজ্ঞাত কারনে বর্তমানে যে যার খুশিমতো যানজট সৃষ্টি করে যাচ্ছে। বর্তমান সময়ে লোকজনের সুবিধার্থে বি এম এস’র সহযোগীতায় বাইখোড়ার অটো চালকরা নিজেদের অটো স্ট্যান্ড পরিবর্তন করেছেন। উনারা বাজারকে যানজট মুক্ত রাখতে বাইখোড়া থানার সহযোগীতা চেয়েছেন বলে জানান। কিন্তু দেখা যায় অটো চালকরা অটো স্ট্যান্ড পরিবর্তন করলেও আগরতলা থেকে সাব্রুমগামী বাস থেকে শুরু করে অন্যান্য গাড়ী বাজারে যার যার মতো পার্কিং করে যাচ্ছে। থানায় জানিয়েও কাজের কাজ কিছু না হোওয়াতে বৃহস্পতিবার অটোচালকরা বিক্ষোভ প্রদর্শন করে।  অটো চালকরা জানান, পুলিশ সঠিকভাবে সহযোগীতা করলে বাজার এলাকায় যানজট সৃষ্টি হবে না। আগামীদিনে পুলিশ যদি সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সকলে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানান অটো চালকরা। এখন দেখার বিষয় লোকজনের স্বার্থে ও বাইখোড়া বাজার এলাকাকে যানজট মুক্ত রাখতে প্রসাশন কিপ্রকার পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*