সরকারিভাবে ধান ক্রয়ের কাজ পরিদর্শন করলেন সাংসদ ও মন্ত্রী

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৪ জানুয়ারি || রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। রাজ্য সরকারের উদ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী কৃষি দপ্তর। এরইমধ্যে জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাসের উদ্দ্যোগে রাজ্য সরকারের কৃষকদের উন্নয়ন প্রকল্পে সরকারিভাবে ধান ক্রয়ের কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করছে। রাজ্য সরকারের সুযোগ সুবিধা লোকজনদের কাছে পৌঁছে দিতে জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়কের উদ্দ্যোগে জোলাইবাড়ী মোটর স্ট্যান্ডে সরকারিমূল্যে ধান ক্রয় করা হচ্ছে। ধান ক্রয়ের আজ প্রথমদিনে ধান ক্রয়ের জায়গা পরিদর্শন করলেন সাংসদ প্রতিমা ভৌমিক। পরিদর্শনের পাশাপাশি কৃষকদের সঙ্গে কথা বললেন তিনি।
রাজ্য সরকারের জনকল্যানমুখী প্রকল্পের জন্য সকলে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন এই পরিদর্শনে সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*