বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৪ জানুয়ারি || রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচীগুলি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা ও সুযোগ সুবিধাগুলি লোকজনদের কাছে পৌঁছাচ্ছে কিনা তা যাচাই করার জন্য প্রত্যেক মাসে দীশা মিটিং অনুষ্ঠিত করা হয়। যার মধ্যে বৃহস্পতিবার জোলাইবাড়ী ব্লকের কনফারেন্স হলে দক্ষিন জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে জেলাভিত্তিক দীশা মিটিং অনুষ্ঠিত হয়। এদিন এই বৈঠিকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, মনু বিধানসভার বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিন জেলার জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা।
এদিন এই বৈঠিকের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজের দিকগুলি সম্পর্কে আলোচনা করা হয়। উন্নয়নমূলক কাজে কোনো প্রকারের অসুবিধার সন্মুখিন হলে সেগুলি কিভাবে দ্রুততার সহিত সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে আলোচনার গুরত্বসম্পর্কে জানালেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান, বিগতদিনে লোকজনেরা বিভিন্ন সুযোগ সুবিধা পেতে হলে দলের লাইনে ঘুরতে হতো। বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের উদ্দ্যোগে সমস্ত প্রকারের সুযোগ সুবিধাগুলি লোকজনদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। লোকজনদের কোনো প্রকারের অসুবিধার সন্মুখিন হলে জেলা শাসক ও মহকুমাশাসকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।
