আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি || আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সদর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মিডিয়া ওয়ার্কশপ। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত এই মিডিয়া ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বিজেপি’র রাষ্ট্রীয় মুখপাত্র অজয় আলোক, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ।
এদিন জেলা এবং বিভিন্ন মোর্চার পদাধিকারদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি ও কর্মসূচী বেশি করে জনসাধারণের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়েই এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
