আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি || আগামী ২২শে জানুয়ারি সোমবার অযোধ্যায় ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অর্ধেক বেলা ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাও নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে একথা জানিয়েছেন।
