অবৈধ দখলদারি নিয়ে বন দপ্তরের কর্মী ও প্রশাসনের সাথে স্থানীয়দের খণ্ডযুদ্ধে উত্তপ্ত মনটাংভ্যালী

সাগর দেব, তেলিয়ামুড়া, ২০ জানুয়ারি || এই সময়ের মধ্যে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মনটাংভ্যালী স্থানটি গোটা খোয়াই জেলা সহ গোটা রাজ্যের ভ্রমণপিপাসু আমুদপ্রেমী সাধারণ মানুষের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র বিন্দু হিসেবে পরিণত হয়েছে। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রায় প্রতিদিন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষেরা পাড়ি জমান এই মনটাং ভ্যালীতে। তবে মনটাং ভ্যালীর যে জায়গায় বিভিন্ন অংশের পর্যটকেরা ভিড় জমাচ্ছেন সেই জায়গা নিয়ে লাগলো বিপত্তি।
অভিযোগ বন দপ্তরের জায়গায় অবৈধ দখলদারি করে একাংশ স্থানীয়রা ব্যবসা করার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ দেদার নষ্ট করে চলেছেন। এই বিষয়টা প্রশাসনের নজরে আসার পর বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমা বন আধিকারিক সুবির কান্তি দাস এবং ডি সি এম সৌরভ দাসের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা সিআরপিএফ সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছুলে বিতর্ক চরম আকার ধারণ করে। অভিযোগ একটা সময়ে প্রশাসনিক দল সহ পুলিশ বাহিনীকে স্থানীয় একাংশরা প্রচন্ডভাবে বাঁধা দান করে এবং তাদের গাড়ির উপর হামলা চালায় বলেও অভিযোগ। এই সব কিছুকে বুদ্ধিমত্তার সাথে অতিক্রম করে বন দপ্তর এবং সিআরপিএফ সহ বিশাল পুলিশ বাহিনী যখন হেমন্ত রিয়াং নামের এক অবৈধ কাঠ ব্যবসায়ীকে আটক করে নিয়ে মনটাংভ্যালী ত্যাগ করে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে আসছিল তখন তাদেরকে রঙ্গীটিলা নামক এলাকায় রাস্তায় কাঠের লগ ফেলে গাড়ি আটক করে কয়েক শত মানুষ জন। গোটা ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামীর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক আই পি এস সুদাম্বিকা আর। গোটা পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*