মানবজাতির কল্যাণে জলাভূমির ভূমিকা নিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিশেষ আলোচনা সভা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ফেব্রুয়ারী || ২রা ফেব্রুয়ারী বিশ্ব জলাভূমি দিবস। এই উপলক্ষ্যে শুক্রবার ত্রিপুরা ই.আই.এ.সি.পি, হাব, ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তত্ত্বাবধানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনার মূল বিষয় ছিল “Wetlands & Human Wellbeing” অর্থাৎ মানবজাতির কল্যাণে জলাভূমির ভূমিকা যা এই বছরের বিশ্ব জলাভূমি দিবসের মূল ভাবনা।
এদিন আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব তথা ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান আই.এফ.এস. ডঃ কে শশিকুমার, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের অধিকর্তা মহেন্দর সিং, ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব ডঃ বিশু কর্মকার এবং ত্রিপুরা ই.আই.এ.সি.পি. হাবের কর্ডিনেটর আপরাজিতা দাস প্রমুখ। অনুষ্ঠানে মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট অ্যান্ড বায়োডাইভারসিটি বিভাগের অধ্যাপক প্রফঃ সব্যসাচী দাসগুপ্ত। পাশাপাশি শহরের বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এদিন বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত আধিকারিকগণ বলেন যে, মানবজাতির এবং পরিবেশের সুস্থতা নির্ভর করে জলাভূমির উপর। পরিচ্ছন্ন ও দূষণমুক্ত জলাভূমি, দূষণমুক্ত পরিবেশ এবং সুস্থ মানব সমাজের ইঙ্গিত বহন করে। পরিশেষে ছাত্রছাত্রীদের অনুরোধ করা হয় তারা যাতে জলাভূমি দূষণমুক্ত রাখতে অগ্রীম ভূমিকা পালন করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*