সাগর দেব, তেলিয়ামুড়া, ০৯ ফেব্রুয়ারী || রক্তাক্ত অবস্থায় এক জনজাতি রমণীকে উদ্ধার করল দমকল বাহিনী। ঘটনা বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা নাগাদ মুংগিয়াকামি থানাধীন চাকমাঘাট সালবাগান এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ তেলিয়ামুড়া দমকল বাহিনীর কাছে খবর আসে এক মহিলা রক্তাক্ত অবস্থায় চাকমাঘাট শালবাগান এলাকায় পরে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মহিলাকে আহত অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। জানা যায়, মহিলার নাম লক্ষ্মী দেববর্মা (৪৫), স্বামী উত্তম দেববর্মা। মহিলার আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই রাজধানীর জিবি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে এক এলাকাবাসী জানান কিভাবে ঘটনা উনারা কিছুই বলতে পারেনি। অন্যদিকে মুংগিয়াকামি থানা সুত্রে খবর পারিবারিক ঝামেলা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। এই ঝগড়া থেকেই এই ঘটনা সংঘটিত হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। পরে মুংগিয়াকামি থানার পুলিশ অভিযোগ পেয়ে রাতেই আহত লক্ষ্মী দেববর্মার স্বামী উত্তম দেববর্মাকে থানায় নিয়ে আসে বলে থানা সুত্রের খবর।
