পুলিশের হাতে গ্রেপ্তার কুখ্যাত নেশা কারবারি নিবাস দাস

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী || অবশেষে বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেপ্তার কুখ্যাত নেশা কারবারি নিবাস দাস। জানা যায়, বৃহস্পতিবার রাতে বিশালগড় এস ডি এম অফিস সংলগ্ন মুরাবাড়ি এলাকার তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশালগড় থানার ভারপ্রাপ্ত ওসি কপিল পাল জানিয়েছেন, গত ২৮শে জানুয়ারি বিশালগড় নোয়াপাড়া এলাকার কুখ্যাত নেশা কারবারি আইয়ুব খানের বাড়িতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় একটি মামলা লিপিবদ্ধ হয় যার নম্বর BLG PS 05/2024। পুলিশ 22(b)/25/29 NDPS ধারায় মামলাটি গ্রহণ করে বলে জানা যায়। উক্ত মামলার তদন্তে মুরাবাড়ি এলাকার নিবাস দাসের নাম উঠে আসে পুলিশের কাছে। ঘটনা টের পেয়ে রাতারাতি গা ঢাকা দেয় নিবাস।
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে থানায় খবর আসে নিবাসের তার বাড়িতে উপস্থিত থাকার কথা তড়িঘড়ি মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর দিবজ্যোতি দাশ টি এস আর এবং বিশালগড় থানার পুলিশ কর্মীদের নিয়ে আসামীর বাড়িতে ছুটে গিয়ে জালে তুলে নেশা তরকারি নিবাস দাসকে।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ বিশালগড়ের বিভিন্ন এলাকায় সিন্থেটিক ন্যাশনাল কারবার চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে নেশা কারবারি নিবাস দাসের বিরুদ্ধে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*