আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী || আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় শুক্রবার রাজ্যের জেলা ও মহকুমা স্তরীয় আন্তঃ প্রেস ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এদিন সকালে ভোলাগিরি গ্রাউন্ডে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সচিব রমাকান্ত দে প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন এই ক্রিকেট প্রতিযোগিতায় ৪টি দল অংশগ্রহণ করে। সেগুলো হল আগরতলা প্রেস ক্লাব, খুমলুং প্রেস ক্লাব, উদয়পুর প্রেস ক্লাব এবং বিশালগড় প্রেস ক্লাব। এদিন ফাইন্যালে মুখোমুখি হয় আগরতলা প্রেস ক্লাব ও বিশালগড় প্রেস ক্লাব। প্রতিযোগিতায় চ্যাষ্পিয়ন হয় আগরতলা প্রেস ক্লাব। রার্নাস হয় বিশালগড় প্রেস ক্লাব। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় প্রসেনজিৎ সাহা। প্রতিযোগিতায় সেরা বেস্ট ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হয় মান্নান হাক,
প্রতিযোগিতায় সেরা বোলার হিসেবে নির্বাচিত হয় অভিষেক দে বলে জানিয়েছেন আগরতলা প্রেসক্লাবের স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে।
