আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী || উত্তর ত্রিপুরা জেলার পেঁচারথল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মৎস্য দপ্তরের অধিনস্ত লালজুরী মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করা হয় শুক্রবার। পাশাপাশি এদিন ৩৫০ আসন বিশিষ্ট কমিউনিটি হলের শুভ দ্বারোদঘাটন করা হয়। এদিন এই নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। উক্ত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
