বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২১ ফেব্রুয়ারী || ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস। এই মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে গোটা রাজ্যের সাতজে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম পিলাক এলাকায় মহেশ্বরী কালী মন্দির কমিটির উদ্যোগে এক বাইক র্যালী সংগঠিত হয়। এদিন এই বাইক র্যালীটি পিলাক পার্কিং জোন থেকে শুরু হয়ে জোলাইবাড়ীর বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় পিলাক পার্কিং জোনে এসে সমাপ্তি হয়।
এদিন এই কর্মসূচীর কথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরলেন মা মহেশ্বরী কালি মন্দির কমিটির সদস্য তমাল বৈদ্য। মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত এই বাইক র্যালীতে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।
