বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৬ মার্চ || বাইখোড়া থানা সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্থানীয় লোকজনেরা। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার বাইখোড়া থানা সংলগ্ন এলাকায় টি আর ০১ আর ১৫০৩ নাম্বারের মালবাহী ট্রাকের সঙ্গে টি আর ০৮ এফ ৭৪৭১ নাম্বারের স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে করে স্কুটি চালক জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরতর আহত হয়। দুর্ঘটনার পরবর্তী সময় দেখা যায় রাস্তায় পরে থাকা দুর্ঘটনাগ্রস্থ লোককে কেউ কোনোপ্রকার সহায়তা করছেনা। দুর্ঘটনাস্থলে নাকা চেকিং পয়েন্টে কর্তব্যরত টি আর জোওয়ারাও কোনোপ্রকার সহায়তা করেননি বলে অভিযোগ। দুর্ঘটনার খবর পেয়ে পাশ্ববর্তী ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজি করুনেশ্বর মাধব দাস ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করতে গেলে সেখানে কর্তব্যরত অমল দত্ত নামে এক টি এস আর জোওয়ান প্রভুর উপর আক্রমন করে বলে অভিযোগ। প্রভুর উপর আক্রমন করার পরবর্তীসময় স্থানীয় লোকজনেরা একত্রিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করে থানার ওসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। এলাকাবাসীর অভিযোগ বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করেননা। তিনি সর্বদা নিজ দায়িত্ব এরিয়ে আগরতলা বাসভবনে ছুটে যান।
এই দিনেও পথ অবরোধে ও দুর্ঘটনায় বিক্ষোভ প্রদর্শনে ওসি কে দেখা যায়নি। তিনি আগরতলা চলে গেছেন বলে জানা যায়। অপরদিকে লোকজনের অভিযোগ, থানায়ও কোনোপ্রকার মামলা নিয়ে গেলে ওসি মামলা রাখেন না। তিনি প্রতিনিয়ত মামলা মিমাংসা করে ফেলার জন্য পরামর্শ দিয়ে থাকেন। বাইখোড়া থানার নাকের ডকায় ১৫টি মদের দোকান, ১০টি গরুর গাড়ী, ৭টি বালুর গাড়ী, বাইখোড়া পুরাতন মদের কাউন্টারে বসা তিন তাসের আসর থেকে মাসিক অর্থ আদায় করার অভিযোগ রয়েছে। এছারা চিনির আরালে নেশাদ্রব্য বিক্রির জন্য নিবাস সাহা সহ অন্যান্য ড্রাগস মাফিয়া থেকে মাসে মোটা অঙ্কের অর্থ আদায় করার অভিযোগ রয়েছে ওসির বিরুদ্ধে। এক কথায় বলা চলে বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস নিজের স্বার্থে থানাকে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে পরিনত করেছেন। ওসি’র কার্যকলাপে ক্ষুব্ধ বাইখোড়ার লোকজেনেরা।
এদিন এই বিক্ষোভে ওসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উবরে দেয় এলাকাবাসী। বাইখোড়া বাসীর ক্ষোভের বহিরপ্রকাশ দেখে প্রভু করুনেশ্বর মাধব দাস ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ লোকজনদের শান্ত করে পথ অবরোধ মুক্ত করেন। প্রভু করুনেশ্বর মাধব দাস পথ অবরোমুক্ত করে আহত ব্যক্তির খোঁজ খবর নিতে ছুটেযান শান্তিরবাজার জেলা হাসপাতালে। জানা যায়, দুর্ঘটনাগ্রস্থ ব্যাক্তির অবস্থা আশঙ্কাজনক দেখে আহত ব্যক্তিকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। আহত ব্যক্তি পূর্ব পিলাক এলাকার বাসিন্দা পূর্নচরন ত্রিপুরা বলে জানা যায়।
এই ঘটনায় প্রভু করুনেশ্বর মাধব দাস উনার উদার মানসিকতা পরিচয় দেন। তিনি নিজে আক্রান্ত হয়ে আহত ব্যক্তিকে সাহায্যের হাত বারিয়ে দেন। অপরদিকে বিক্ষুব্ধ লোকজনদের শান্ত করে পথ অবোরধ মুক্ত করেন। এছারাও আহত ব্যক্তির খোঁজ খবর নিতে শান্তিরবাজার জেলা হাসপাতালে ছুটে যান। প্রভুর মহান কাজের জন্য সকলে প্রসংশা করছেন। অপরদিকে ওসির কার্যকলাপে সকলে তিক্ততা প্রকাশ করেছেন। বিগত দিনে বাইখোড়া থানায় ভালো ভাবে কর্তব্য পালনের জন্য এস আই শিবশঙ্কর সাহাকে বিলোনিয়া বদলি করা হয়েছে কিন্তু দেখা যায় একই থানায় চন্দ্রকেতুর বদলির আদেশ বের হোওয়া সত্বেও তিনি ওসির দৌলতে বহাল তবিয়তে আছেন। এ ইসকল বিষয়েও সকলে প্রশ্ন করতে শুরু করেছেন।
