মাছের বংশ বিস্তারের জন্য ডুম্বুর জলাশয়ে আগামী তিন মাসের জন্য মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করলো মৎস্য দপ্তর

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৩ জুলাই || চলতি বর্ষা মরশুমে মাছের বংশ বিস্তারের জন্য ডুম্বুর জলাশয়ে আগামী তিন মাসের জন্য মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করলো মৎস্য দপ্তর। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ডুম্বুর জলাশয়। রাজ্যের মধ্যে বৃহত্তর জলাশয় এবং বড় মৎস্য ভান্ডার হিসাবে পরিচিত এই ডুম্বুর জলাশয়টি। ওই ডুম্বুর জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে থাকে রাজ্যের মৎস্য দপ্তর। প্রতি বছরের বর্ষা মরশুমে বিভিন্ন প্রজাতির মাছ যাতে নির্বিঘ্নে বংশ বিস্তার করার জন্য ডিম ছাড়তে পারে তার জন্য তিন মাসের জন্য মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করে থাকে মৎস্য দপ্তর। অন্যান্য বছরের ন্যায় এবারো জুন মাসের ২০ তারিখ থেকে ২০শে সেপ্টেম্বর পর্যন্ত ডুম্বুর জলাশয়ে মাছ শিকার বন্ধ রাখতে মাইকযোগে ঘোষণা দিয়েছে মৎস্য দপ্তর।
উল্লেখ্য, গন্ডাছড়া মহকুমার ডুম্বুর জলাশয়ে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মৎস্যজীবি মৎস্য শিকার করে সংসার প্রতিপালন করে থাকে। গন্ডাছড়া মৎস্য খামার সূত্রে জানা গেছে, বন্ধের তিন মাস যাতে জেলেরা সংসার প্রতিপালন করতে কোন সমস্যা না হয় তার জন্য মাসিক ভাতার ব্যবস্থা করবে মৎস্য দপ্তর।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*