আইনের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন স্থানে আরক্ষা দপ্তরের উদ্দ্যোগে আলোচনাসভা

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৩ জুলাই || শান্তিরবাজার মহকুমাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে আরক্ষা দপ্তরের উদ্দ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আইনের বিভিন্ন দিকগুলো নিয়ে এই আলোচনাসভা। পয়লা জুলাই থেকে নতুন করে কিছু নতুন আইন শুরু হয়েছে।  বিভিন্ন ধারা পরিবর্তন করা হয়েছে। এই নতুন আইনগুলো সম্পর্কে সকলকে জানান দিতে সোমবার শান্তিরবাজার মহকুমাশাসকের কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সোমবার এই আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। প্রধান অতিথির পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা, শান্তিরবাজার থানার ওসি সঞ্জীব লষ্কর, মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস সহ অন্যান্যরা।
এদিন এই আলোচনাসভায় আইনের বিভিন্ন নতুন দিকগুলো নিয়ে আলোচনা করেন শান্তিরবাজার থানার ওসি সঞ্জীব লষ্কর ও মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা। উনারা জানান, আইনের বিভিন্ন দিকগুলো সম্পর্কে লোকজনদের সচেতন করতে আগামীদিনে আরো বড় আকারের আলোচনা সভা করা হবে।
তার পাশাপাশি একই দিনে জোলাইবাড়ী ব্লকের কনফারেন্স হলে বাইখোড়া থানার উদ্দ্যোগে একই আলোচনাসভার আয়োজন করা হয়। বাইখোড়া থানার উদ্দ্যোগে আয়োজিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা, বাইখোড়া থানার ওসি বিষ্ণু দাস সহ অন্যান্যরা। এই আলোচনা সভায় আইনের বিভিন্ন দিকগুলো নিয়ে সকলের সামনে বিস্তারিত আলোচনা করেন ওসি বিষ্ণু দাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*