দ্রুত অপরাধ নির্মূলীকরণে আধুনিক ফরেন্সিক ভ্যানের যাত্রা শুরুর সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ || TSFSL পক্ষ থেকে নিত্য নতুন ছয়টি মোবাইল ভ্যানের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এগুলি রাজ্যের ৬টি জেলাতে দেওয়া হবে বলে জানা যায়। আগে ২টি জেলাতে দেওয়া হয়েছিল এখন আরো ৬টি জেলাতে দেওয়া হচ্ছে। শুক্রবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সবুজ পতাকা নাড়িয়ে এই গাড়িগুলোর শুভ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দ্রুত অপরাধ নির্মূলীকরণে আধুনিক ফরেন্সিক ভ্যান এক সূদুরপ্রসারী ব্যাবস্থাপনা৷ তিনি বলেন, বিশেষ করে অপরাধী সনাক্তকরণে এর প্রয়োগ ব্যাপক।

এদিন এই বিশেষ দিকটি নজরে রেখে পূর্বের ২টি ও আজ ৬টি সহ মোট ৮ টি মোবাইল ফরেন্সিক ভ্যান রাজ্যের ৮টি জেলার জন্য ফ্ল্যাগ অফ করেন মুখ্যমন্ত্রী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*