দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৫ জুন ।। ১৭ই মে ১৩নং প্রতাপগড় এবং ৪৬নং সুরমা বিধানসভা কেন্দ্রের শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থী ঘোষণা থেকে প্রচারের প্রশ্নে বরাবরের মত CPI(M) শুরুতেই টেক্কা দিয়েছে অন্যান্য দল গুলোকে। ১৩নং প্রতাপগড় কেন্দ্রে প্রয়াত কবি মন্ত্রীর সাজানো বাগিচা রক্ষার দায়িত্ব এবার CPI(M) অর্পণ করেছে রামু দাশের উপর, অনিল সরকারের উত্তরসূরী হিসেবে CPI(M) এই প্রজন্মের প্রার্থী দেয়ার মধ্য দিয়ে আগামীর আভাষের বার্তায় রাজনৈতিক মহলের আনুমান সব পর্বের নির্বাচনেই হয়তো পরিবর্তন আসতে যাচ্ছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। শুক্রবার, ১৩নং বিধানসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী রামু দাশের মনোনয়ন জমা দেয়ার সময় এলাকার বাম সমর্থকরা মিছিল করে সদর মহকুমা অফিসের সামনে জড়ো হন। মিছিল শুরু হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে।
