বক্সনগরে ছয় পরিবারের ৩৭ জনের কংগ্রেসে যোগদান

আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৫ এপ্রিল || বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে ছয়টি পরিবার—মোট ৩৭ জন ভোটার—রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
তারা পূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকলেও, রবিবার প্রদেশ কংগ্রেসের নীতিতে আস্থা রেখে কংগ্রেসের পতাকাতলে আসেন। আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা নিজে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান।
এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মীরা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা বলেন, “মানুষ আজ পরিবর্তন চাইছে। কংগ্রেসের প্রতি বিশ্বাস বাড়ছে। এই যোগদান তারই প্রতিফলন।”
ভবিষ্যতে আরও বৃহৎ সংখ্যায় মানুষ কংগ্রেসে যোগদান করবেন বলে আশা করছেন কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*