জনজাতিদের স্বার্থে কংগ্রেসের সাংবাদিক সম্মেলন, প্রদ্যুৎ দেববর্মনকে তীব্র কটাক্ষ শব্দ কুমারের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল || ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদিবাসী কমিটির পক্ষ থেকে রাজ্যের জনজাতি সমাজের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মুখ্য সচিবকে একটি চিঠি প্রদান করা হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করেই সোমবার আগরতলাস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আদিবাসী কমিটির চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া।
সাংবাদিক সম্মেলনে শব্দকুমার জমাতিয়া বিস্তারিতভাবে উপস্থাপন করেন কংগ্রেসের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলি। পাশাপাশি তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মণকে। তিনি অভিযোগ করেন, নানা ইস্যুতে আন্দোলন শুরু করলেও, পরবর্তী সময়ে চুপ করে যান প্রদ্যুৎ বাবু।
তিনি বলেন, “CAA আন্দোলন, পুষ্পবন্ত প্যালেস সংরক্ষণ, কিংবা বাংলাদেশি বিতরণ—প্রত্যেকটি বিষয়েই গর্জে উঠলেও, শেষ পর্যন্ত নিরবতা পালন করেছেন প্রদ্যুৎ বাবু।” শব্দ কুমার প্রশ্ন তোলেন, “জনগণের সঙ্গে এমন নাটকীয় আচরণের মানে কী?”
এই সমস্ত ইস্যুতে প্রদ্যুৎ কিশোর দেব বর্মণের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে সরাসরি একটি চিঠিও প্রেরণ করা হয়েছে তাঁর কাছে বলে জানান শব্দ কুমার জমাতিয়া। তিনি আহ্বান জানান, জনজাতি সমাজের স্বার্থে প্রকৃত নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করুক সমস্ত দল ও নেতা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের অন্যান্য নেতারাও।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*