ট্রাফিক নিয়ম ভঙ্গ রোধে উত্তর গেটে ট্রাফিক পুলিশের তৎপর অভিযান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন || রাজধানীর উত্তর গেটে বৃহস্পতিবার এক বিশেষ ট্রাফিক অভিযান পরিচালনা করে ত্রিপুরা ট্রাফিক বিভাগ। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা ও যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা। অভিযান চলাকালীন সময়ে নিয়ম লঙ্ঘনকারী একাধিক যানবাহন ও বাইকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন ত্রিপুরা ট্রাফিক পুলিশের পুলিশ সুপার। তাঁর সাথে উপস্থিত ছিলেন অন্যান্য পদস্থ ট্রাফিক আধিকারিক ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা। অভিযান চলাকালীন হেলমেট না পরা দুই চাকার আরোহী, লাইসেন্সবিহীন চালক এবং ওভারলোডিং করা গাড়ির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
পুলিশ সুপার জানান, নগরীতে যানজট কমানো ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যেই এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তিনি নগরবাসীর প্রতি ট্রাফিক নিয়ম যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*