আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণে নবীন-প্রবীণ সাংবাদিকদের একতা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন || পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে সোমবার এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নবীন ও প্রবীণ সাংবাদিকরা হাতে হাত ধরে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আগরতলা প্রেস ক্লাব সংলগ্ন জগন্নাথ পার্ক প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির সূচনা করেন রাজ্যের বর্ষীয়ান সাংবাদিক তথা স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বর্তমান সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি চিত্রা রায় সহ ক্লাবের পরিচালন কমিটির অন্যান্য সদস্যরা।
প্রেসক্লাবের সদস্যরা সারা বছরই পরিবেশ সংরক্ষণের বার্তা প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। সরকারি ও বেসরকারি নানা উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা গাছ লাগানো ও সচেতনতামূলক প্রচারেও অংশগ্রহণ করেন।
এদিনের কর্মসূচিতে সাংবাদিক সমাজের সক্রিয় অংশগ্রহণ পরিবেশ সচেতনতার প্রতি তাদের দায়বদ্ধতা ও মানবিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক অভিনন্দন জানান আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*