তামাক সেবনে বিপর্যস্ত দেশ ও রাজ্য, আগরতলায় আলোচনা চক্রে উদ্বেগ প্রকাশ উপাচার্যের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুলাই || সিগারেট ও তামাকজাত দ্রব্য সেবনের ফলে দেশ ও রাজ্যে উদ্ভূত ভয়াবহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন ত্রিপুরা-স্থিত জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ যোগেশ প্রতাপ সিং। মঙ্গলবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক তামাকবিরোধী আলোচনা চক্রে তিনি একথা বলেন।
ভলেন্টারী হেল্থ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা (VHAT) এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের যৌথ উদ্যোগে এবং ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রামের (NTCP) সহযোগিতায় আয়োজিত এই আলোচনা সভায় ড. সিং তাঁর বক্তব্যে তামাক সেবনের স্বাস্থ্যঝুঁকি, আর্থিক ক্ষতি এবং সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএইচএম-এর জয়েন্ট এমডি অরূপ দেব, VHAT-এর ডঃ সুজিত ঘোষ, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের ওয়াকিং সভাপতি প্রনব সরকার, সভাপতি সাজ্জাদ আলী, কার্যকরী সভাপতি প্রণব সরকার, সাধারণ সম্পাদক অলক ঘোষ, কার্যকরী সাধারণ সম্পাদক সন্তোষ গোপ প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন VHAT-এর প্রতিনিধি প্রিয়তোষ পাল।
বক্তারা তাদের বক্তব্যে একবাক্যে স্বীকার করেন যে, সিগারেট এবং তামাকজাত দ্রব্যের সহজলভ্যতা এবং ব্যাপক প্রচলনের ফলে এই সেবন প্রতিরোধ করা বর্তমানে দেশের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সম্মিলিত প্রচেষ্টা এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতে পারলে এই আন্দোলন সফল করা সম্ভব বলে সকলে মত প্রকাশ করেন।
উল্লেখযোগ্যভাবে, আজকের এই তামাকবিরোধী আলোচনা সভায় রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের উল্লেখযোগ্য উপস্থিতি ও মতামত জনমত গঠনে বিশেষ ভূমিকা রাখবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*