রাখাল শিল্ড ও প্রথম ডিভিশন জয়ের লক্ষ্যে বার পূজা উদযাপন কল্যাণ সমিতি ক্লাবের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই || ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আসন্ন প্রথম ডিভিশন ও রাখাল শিল্ড ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। সেই উপলক্ষে রাজধানীর কল্যাণ সমিতি ক্লাব মঙ্গলবার আগরতলার উমাকান্ত ময়দানে আয়োজন করে ঐতিহ্যবাহী বার পূজা।
চলতি বছরে ক্লাব কর্তৃপক্ষ প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে একটি শক্তিশালী দল গঠন করেছে। দলটিতে রয়েছেন মণিপুর ও মিজোরামের অভিজ্ঞ খেলোয়াড়রা, পাশাপাশি রাজ্যেরও বেশ কয়েকজন তারকা ফুটবলার। ক্লাবের কোচের দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ আবু তাহের।
সংগঠনের পক্ষ থেকে ক্লাব সম্পাদক শ্যামল কুমার দেব জানান, “আমাদের লক্ষ্য এবারের প্রথম ডিভিশন ও রাখাল শিল্ড— উভয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্যেই টিম গঠন ও প্রশিক্ষণে কোনও খামতি রাখা হয়নি।”
তিনি আরও জানান, টুর্নামেন্টে সফল হওয়ার জন্য মানসিক ও শারীরিক উভয় প্রস্তুতির উপর জোর দেওয়া হয়েছে। ক্লাবের খেলোয়াড়দের মধ্যে প্রবল উদ্দীপনা ও আত্মবিশ্বাস দেখা যাচ্ছে বলে জানান তিনি।
আগামী কিছু দিনের মধ্যেই শুরু হবে প্রথম ডিভিশন ও রাখাল শিল্ড। ফুটবলপ্রেমীদের নজর এখন কল্যাণ সমিতি ক্লাবের পারফরম্যান্সের দিকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*