শান্তিরবাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই – হাসপাতালে ভর্তি পথচারী ও বাইকচালক

বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জুলাই || সোমবার সন্ধ্যায় শান্তিরবাজার পোস্ট অফিস সংলগ্ন জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক পথচারী ও এক বাইকচালক।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সন্ধ্যা আনুমানিক ৫টা ৪০ মিনিট নাগাদ TR-08-F-6370 নম্বরের একটি বাইক অত্যন্ত দ্রুতগতিতে এসে এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে পথচারী এবং বাইক চালক উভয়েই জাতীয় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তৎপরতা দেখিয়ে আহতদের দ্রুত শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে শান্তির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আহতদের নাম রাজীব পোদ্দার (৪৫), যিনি পথচারী, এবং বাইকচালক মোন রিয়াং (২৪)। বর্তমানে উভয়েই শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চালাচ্ছে শান্তির বাজার থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়কে যানবাহনের বেপরোয়া গতি এবং পর্যাপ্ত নজরদারির অভাবের ফলে এই ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটে চলেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*