দিব্যাঙ্গজনদের পাশে খোয়াই জেলা প্রশাসন! আরডি ব্লকে আয়োজিত বিশেষ মূল্যায়ন শিবির, উপকৃত হবেন ২০০০-এর বেশি মানুষ

গোপাল সিং, খোয়াই, ১৬ জুলাই || খোয়াই জেলার দিব্যাঙ্গজনদের চিহ্নিত করে তাদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক বিশেষ মূল্যায়ন শিবির অনুষ্ঠিত হলো। আজ ১৬ই জুলাই, খোয়াই আরডি ব্লকে জেলা প্রশাসন এবং গুয়াহাটির অ্যালিমকো (ALIMCO)-র যৌথ উদ্যোগে এই শিবির আয়োজিত হয়।
এটি জেলা জুড়ে আয়োজিত হতে চলা ছয়টি শিবিরের মধ্যে প্রথম। এই শিবিরগুলির মাধ্যমে জেলার প্রায় ২,০০০-এর বেশি উপভোক্তাকে সরকারি কল্যাণমূলক প্রকল্পের আওতায় এনে তাদের মূল্যায়ন ও নথিভুক্তিকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন খোয়াইয়ের জেলাশাসক ও সমাহর্তা শ্রী রজত পান্থ, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতী অপর্ণা সিংহরায় এবং অতিরিক্ত জেলাশাসক (পিপিএস)। তাঁরা শিবিরে আগত উপভোক্তা এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার, শ্রবণযন্ত্র, হাঁটার ছড়ি, চশমা সহ অন্যান্য সহায়ক সরঞ্জাম বিতরণ করে তাদের মর্যাদা ও দৈনন্দিন জীবনের সহজগম্যতা বৃদ্ধি করা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*