আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই || ত্রিপুরা রাজ্য পুলিশের গঠন কাঠামোয় বড়সড় রদবদল। রাজ্যের বিভিন্ন থানায় একসঙ্গে ৫৪ জন অফিসার ইনচার্জ (ওসি)-কে বদলি করা হয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক (DGP)–এর দফতর থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সূত্রের খবর, প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে এবং বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতেই এই ব্যাপক রদবদল। পূর্ব, পশ্চিম, আমতলি, এডি নগর ও এনসিসি থানার মতো গুরুত্বপূর্ণ থানাগুলিতেও এসেছে নতুন নেতৃত্ব।
আগরতলা শহরেবনতুন দায়িত্বপ্রাপ্ত ওসিদের মধ্যে রয়েছেন:
পূর্ব থানায় – সুব্রত দেবনাথ।
পশ্চিম থানায় – রানা চ্যাটার্জি।
আমতলি থানায় – পরিতোষ দাস।
এডি নগর থানায় – সুশান্ত দেব।
এনসিসি থানায় – প্রাজিত মালাকার।
পুলিশ মহলে এই রদবদলকে কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসাররা সংশ্লিষ্ট থানাগুলিতে অপরাধ দমন ও জনসংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।
উল্লেখ্য, রাজ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন বিগত কয়েক মাসে বেশ কিছু কৌশলগত পরিবর্তন এনেছে, যার ধারাবাহিকতায় এই মেগা রদবদল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
