চুরাইবাড়ি-আগরতলা সড়কের উন্নয়নের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিলেন সাংসদ বিপ্লব দেব

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক চুরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত দীর্ঘ পথের উন্নয়নের দাবিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করিকে চিঠি পাঠালেন ত্রিপুরার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এই চিঠিতে সাংসদ দেব উল্লেখ করেছেন, চুরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত জাতীয় সড়কটি ত্রিপুরার লাইফলাইন হিসেবে পরিচিত। কিন্তু বর্তমানে এই সড়কের বিভিন্ন অংশ বেহাল অবস্থায় রয়েছে, যার ফলে যান চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পর্যটকরা।
তিনি চিঠিতে জানান, দীর্ঘদিন ধরেই স্থানীয় জনগণ এই সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছেন। বর্ষাকালে রাস্তার অবস্থার আরও অবনতি হয়, যার ফলে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ে। রাজ্যের উন্নয়ন, বিশেষত অর্থনৈতিক গতিবিধি স্বাভাবিক রাখতে এই জাতীয় সড়কের দ্রুত মেরামতি ও প্রশস্তকরণ প্রয়োজন।
চিঠির মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংসদ বিপ্লব দেব অনুরোধ জানিয়েছেন, অবিলম্বে এই সড়কটির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য যাতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়।
রাজনৈতিক মহলের মতে, সাংসদের এই পদক্ষেপে কেন্দ্রীয় সরকারের নজর আবারও ত্রিপুরার অবকাঠামোগত উন্নয়নের দিকে ফেরানো সম্ভব হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*