AIIMS-এ চিকিৎসাধীন সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সাংসদ বিপ্লব কুমার দেব

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || রাজধানীর এমস (AIIMS) হাসপাতালে চিকিৎসাধীন ত্রিপুরার বরিষ্ঠ সাংবাদিক, দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক ও প্রকাশক প্রদীপ দত্ত ভৌমিকের শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার সেখানে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।
চিকিৎসকদের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলে তাঁর শারীরিক উন্নতির বিষয়ে অবহিত হন সাংসদ। পাশাপাশি প্রদীপ দত্ত ভৌমিকের পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটান এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
এই সময় সাংসদ বিপ্লব দেব বলেন, “প্রদীপ দা শুধু একজন সাংবাদিক নন, তিনি রাজ্যের সংবাদজগতের এক উজ্জ্বল অধ্যায়। আমি প্রার্থনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসুন।”
উল্লেখ্য, কিছুদিন আগে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে দিল্লির AIIMS-এ স্থানান্তরিত করে ভেন্টিলেশনে রাখা হয়। রাজ্যের সংবাদমাধ্যমের মহলে তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা অব্যাহত রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*