আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এক মানবিক উদ্যোগ গ্রহণ করলেন শহরের পরিচিত সমাজসেবী সত্যজিৎ নাহার। শনিবার রাজধানীর ৭৯ টিলায় তার নিজ বাড়ির সামনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এলাকার দশজন পত্রিকা হকারের হাতে তুলে দিলেন উন্নত মানের রেনকোট।
জানা যায়, কয়েকদিন আগে বৃষ্টির মধ্যে এক পত্রিকা হকারকে ভিজতে দেখে মর্মাহত হন তিনি। সেদিনই এই উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন সত্যজিৎবাবু।
আজকের এই অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি কর্পোরেট প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শুধু রেনকোট নয়, হকারদের হাতে তুলে দেওয়া হয় গীতা ও হনুমান চাল্লিশাও।
এই কর্মসূচির মাধ্যমে সত্যজিৎ নাহার সমাজের অন্যান্য মানুষদের উদ্দেশে আহ্বান জানান— সমাজের পিছিয়ে পড়া ও দিন আনে দিন খায় এমন মানুষের পাশে দাঁড়াতে, তাদের সহযোগিতায় এগিয়ে আসতে।
স্থানীয় মানুষজন তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সমাজে এখনো এমন মানবিক চেতনায় উদ্বুদ্ধ মানুষের উপস্থিতি যে আশার আলো দেখায়, তা আর একবার প্রমাণ করলেন সত্যজিৎ নাহার।
