শ্যামল চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম—এই বার্তাকে সামনে রেখে শনিবার জিরানিয়াস্থিত শচীন্দ্র নগর কলোণী সিন্থেটিক ফুটবল ময়দানে শুরু হলো “শ্যামল চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”।
রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টটি আয়োজন করেছে ১০-মজলিশপুর মন্ডল যুব মোর্চা, শ্রদ্ধেয় শ্যামল চৌধুরী মহোদয়ের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “খেলাধুলা কেবল শরীর গঠন করে না, মানসিক দৃঢ়তাও আনে। যুব সমাজ খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে তারা সহজেই মাদক থেকে দূরে থাকতে পারে। আমাদের চেষ্টা সবসময় তাদের পাশে থাকার।”
উদ্বোধনী দিনের ম্যাচে মুখোমুখি হয় জিরানিয়া ফুটবল ফ্যামিলি বনাম ডন বস্কো স্কুল মান্দাই। ম্যাচটি ছিল চরম উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর, যা উপভোগ করেন মাঠে উপস্থিত দর্শকরা।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে এলাকার একাধিক দল অংশগ্রহণ করবে এবং বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী কয়েক দিন ধরে। খেলাধুলাকে ঘিরে এই ধরনের উদ্যোগ এলাকায় যুব সমাজকে উৎসাহিত করবে বলেই আশা করছেন আয়োজকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*