খোয়াইয়ে ‘পরিযায়ী সাহিত্য আড্ডা’র পথচলা শুরু, ‘খোয়াইশ্রী’ সম্মানে ভূষিত কমলা রঞ্জন ভট্টাচার্য

গোপাল সিং, খোয়াই, ২১ জুলাই || সংস্কৃতির শহর খোয়াইয়ের সাহিত্য ও সংস্কৃতি চর্চায় এক নতুন দিগন্তের সূচনা করল ‘পরিযায়ী সাহিত্য আড্ডা’। রবিবার সন্ধ্যায় খোয়াই বিআরসি হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সাহিত্য গোষ্ঠীর উপদেষ্টা মণ্ডলী ও পরিচালনা কমিটি গঠিত হয়। একই সঙ্গে, সংস্কৃতির ক্ষেত্রে আজীবন অবদানের জন্য খোয়াইয়ের প্রাক্তন অবসরপ্রাপ্ত শিক্ষক তথা বরিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমলা রঞ্জন ভট্টাচার্যকে প্রথম ‘খোয়াইশ্রী’ সম্মাননায় ভূষিত করা হয়।
সাহিত্য গোষ্ঠীর আহ্বায়ক, কবি সৌর প্রতিম শর্ম্মার আহ্বানে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কবি প্রণব কান্তি চৌধুরী। মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার সূচনা হয়। সভার শুরুতে প্রয়াত সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করা হয় এবং শোকবার্তা পাঠ করেন কবি ও সাংবাদিক দীপাঞ্জন ভট্টাচার্য্য।
স্বাগত ভাষণে আহ্বায়ক সভার আহ্বায়ক সৌর প্রতিম শর্ম্মা তাঁর ভাষণে বলেন, “সৃজনশীল ভাবনা থেকেই সাহিত্যের জন্ম। এই আড্ডা সবার মনে ইতিবাচক ভাবনার সঞ্চার করবে এবং মানুষে মানুষে ভেদাভেদ দূর করবে।” তিনি ঘোষণা করেন, সংস্কৃতির শহরের পথিকৃতদের এখন থেকে প্রতি বছর ‘খোয়াইশ্রী’ সম্মাননা প্রদান করা হবে। এরপরই তিনি কমলা রঞ্জন ভট্টাচার্যকে উত্তরীয়, মানপত্র ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন। সভায় ‘খোয়াইশ্রী’ কমলা রঞ্জন ভট্টাচার্যকে মুখ্য উপদেষ্টা করে একটি শক্তিশালী উপদেষ্টা মণ্ডলী এবং সৌর প্রতিম শর্ম্মাকে আহ্বায়ক করে একটি পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। মূখ্য উপদেষ্টা হলেন ‘খোয়াইশ্রী’ কমলা রঞ্জন ভট্টাচার্য্য‚ তৎসঙ্গে উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন শিক্ষবিদ প্রিয়তোষ ঘোষ‚ কবি প্রণব কান্তি চৌধুরী‚ দীপেন নাথ শর্ম্মা‚ করুণা দেবনাথ সহ অন্যান্যরা এবং পরিচালন কমিটিতে আহ্বায়ক সৌর প্রতিম শর্ম্মা‚ সহকারী আহ্বায়ক কবি ও সাংবাদিক দীপাঞ্জন ভট্টাচার্য্য‚ শিক্ষক-কবি এবং সাংবাদিক যশপাল সিং‚ কবি সুব্রত আচার্য্য‚ সোশ্যাল মিডিয়া ইনচার্জ হয়েছেন সমাজসেবক সৌরচাঁদ নাগ‚ কবি প্রীতম পাল ও পল্লবী দেবনাথ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*