সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে মিলনমেলা, আগরতলার মুক্তধারায় জমকালো আয়োজন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগস্ট || সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, সনাতনী হিন্দু সেনার রাজ্য সভাপতি তাপস মজুমদারসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে। বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা সংগঠনের কার্যকলাপ ও নৈতিক আদর্শের প্রশংসা করেন। তারা বলেন, সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার ক্ষেত্রে সনাতনী হিন্দু সেনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও সংগঠনের অতীত বছরের কাজের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। উপস্থিত দর্শকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করা হবে এবং যুব সমাজকে এই পথেই অনুপ্রাণিত করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*