গোপাল সিং, খোয়াই, ০৩ আগস্ট || খোয়াই শহরে নেশার কারবারের বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য পেল পুলিশ। শহরের দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে বিদেশি মদ এবং নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে।
খোয়াই শহরের অফিস টিলায় এসপি (SP) অফিসের পাশে একটি বাড়িতে অভিযান চালায় সুভাষ পার্ক আউট পোস্টের পুলিশ। আউট পোস্টের ইনচার্জের নেতৃত্বে এই অভিযানে জুটন শুক্ল দাসের বাড়িতে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে নেশা সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, নেশা বিরোধী এই অভিযান জারি থাকবে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। অপরদিকে, একটি অভিযানে খোয়াই মহিলা থানার পুলিশ ঘোষপাড়া এলাকায় হানা দেয়। গোপন সূত্রে খবর পেয়ে পরিচালিত এই অভিযানে পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল উদ্ধার ও বাজেয়াপ্ত করে। পুলিশ জানিয়েছে, এলাকায় অবৈধ মদের কারবার রুখতে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে।
