এ ডি নগর থেকে গোপন সূত্রে বাংলাদেশি যুবক আটক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট || রাজধানীর এ ডি নগর এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক বাংলাদেশি যুবককে আটক করতে সক্ষম হয়েছে এ ডি নগর থানার পুলিশ। আটককৃতের নাম সোহাগ রানা (২১)। জানা গেছে, বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এ ডি নগর থানার ওসি সুশান্ত দেব জানান, গোপন তথ্যের ভিত্তিতে এলাকায় নজরদারি চালানো হয় এবং সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*